প্রিন্ট এর তারিখঃ ২৫ মার্চ, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৬
চৌমুহনী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চৌমুহনী বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আলা উদ্দিন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ই মার্চ) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ আলা উদ্দিন হাতিয়া চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাদুরাগো বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার এলাকায় চলাচলের সময় একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha